ওয়াশিংটন ডিসিতে কেন ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন ট্রাম্প?
পুলিশের তথ্য বলছে ওয়াশিংটন ডিসিতে ২০২৩ থেকে ২০২৪ সালে সহিংস অপরাধ কমেছে ৩৫ শতাংশ। আর ২০২৫ সালে তা আরও কমে নেমেছে ২৬ শতাংশে। যা কিনা নগরটির ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম। ঠিক তখন উল্টো দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার ভাষ্য, রাজধানীতে অপরাধ বেড়ে গেছে। যা দমনে ওয়াশিংটন ডিসিতে অপরাধীদের জন্য জরুরি অবস্থা জারি করেছেন তিনি।
