জুলাই গণঅভ্যুত্থান: আন্দোনকারীদের নিয়ে কী পরিকল্পনা ছিল হাসিনার?
২০২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাঁর এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথনের লিখিত রূপ তুলে ধরেন তিনি।
