সারজিস আলমের বিরুদ্ধে মামলা কেন?
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
