হেক্টরপ্রতি ১০ টন উৎপাদন: ব্রি-ধান ১০৮-এ নতুন সম্ভাবনা
প্রচুর ফলন, ধানের ভারে নুইয়ে পড়ার অবস্থা শীষের। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট থেকে উদ্ভাবিত ব্রি-১০৮ জাতটির এমন ফলনে কৃষকরা অবাকই বটে। যেটি এবারে দিনাজপুরের সদর উপজেলার কমলপুর এলাকায় সাড়ে ৮ একর জমিতে আবাদ হয়েছে। প্রথমবারেই আবাদ করে উচ্চ ফলনশীল ও পুষ্টিগুন সমৃদ্ধ জাতটি সম্প্রসারণে আগ্রহ দেখা দিয়েছে কৃষকদের মাঝে।
