জাপান কেন ফ্যাক্স মেশিন ও কালির স্ট্যাম্পেই আটকে আছে?
আলো ঝলমলে আকাশচুম্বী ভবনের এক স্বপ্নীল শহর টোকিও। এ শহরের নাম শুনলেই আপনার মানসপট ভেসে উঠবে বুলেট ট্রেনের কথা কিংবা 'আকিরা' বা 'ঘোস্ট ইন দ্য শেল' এর মতো সিনেমা। যেখানে রোবট আর উন্নত প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের জাপানকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অথচ, বাস্তবের জাপান- কিছু জায়গায় এখনো সেই মান্দাতামালেই পড়ে আছে।
