কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ
ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। ১১ আগস্ট সকালে তাঁদের আটক করা হয়। ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে 'মিলেমিশে কাজ করার' অভিযোগে বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচি থেকে তাঁদের আটক করা হয়। এ সময় শিবসেনা নেতা সঞ্জয় রাউতসহ আরও কয়েকজন সিনিয়র বিরোধী দলীয় সাংসদকেও আটক করা হয়।
