ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনা কতটা গ্রহণযোগ্য?
ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠক ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ইউরোপীয় মিত্ররা এবং ইউক্রেন স্পষ্ট জানিয়ে দিয়েছে—কোনো শান্তি চুক্তি ইউক্রেনকে বাদ দিয়ে হলে তা গ্রহণযোগ্য হবে না।
