অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে অতি শীঘ্রই তার সামনাসামনি দেখা হবে। ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। এই আস্থা-বিশ্বাস ধরে রাখার দায়িত্ব জনগণের না। এটা বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।
