শি’র উত্তরসূরি প্রশ্নে কেন অস্পষ্ট চীন?
এক দশকেরও বেশি সময় ধরে চীন তথা বিশ্ব রাজনীতিরই মধ্যমণি হয়ে উঠেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১২ সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এসেই নিজেকে ক্ষমতাধর শাসক হিসেবে গড়ে তোলায় মনোযোগ দেন শি। আর সেই ভাবনার বাস্তবায়নে প্রথম অভিযানটা চালান নিজ ঘরে। অর্থাৎ দলের ভিন্নমতাদর্শী নেতা কর্মীদের ছাঁটাই করেন তিনি। সেই সঙ্গে গোটা দেশজুড়ে দমন করেন ভিন্নমত। নিজের ক্ষমতা জাহির করতে আধুনিকীকরণ করেন সেনাবাহিনীকে।
