সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার বান্দরবানের মানুষ, উত্তরণ চান স্থানীয়রা
দেশে গড়ে ২৪ দশমিক ০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্রের শিকার। এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবনে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় বহুমাত্রিক দারিদ্র্য সূচক-এমপিআইয়ে ব্যক্তির আয়-রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণের পরিবর্তে সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়েছে।
