ট্রাম্প-পুতিন বৈঠকে যুদ্ধ বন্ধ হবে তো?
নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব- এমন কথা আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপর কেবলই সময় গড়িয়েছে, যুদ্ধ থামার নাম নেই। কোনোভাবেই যখন টলানো যাচ্ছে না পুতিনকে। তখন পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন ট্রাম্প। আর এতে সম্মত হয়েছে পুতিনও। আগামী ১৫ আগস্ট দুই ক্ষমতাধর নেতার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আলাস্কায়। কিন্তু প্রশ্ন হলো- এত জায়গা থাকতে আলাস্কায় কেন এ বৈঠক?
