গাজার ভবিষ্যত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিবাদ
ফিলিস্তিনের গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আর এতে ফুঁসে উঠেছে বিশ্ব নেতারা। উদ্বেগ জানিয়ে তারা বলছেন, ইসরায়েল গাজা শহর দখলে নিলে সৃষ্টি হবে ভয়াবহ মানবিক সংকট।
