আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু কি পিছু হটবেন?
ক্ষুধা, অপুষ্টি আর লাগাতার বোমাবর্ষণে গাজার জনজীবন মানে ভয়াবহ দুর্দশার নাম। প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। একদিকে গুলি, অন্যদিকে অনাহার। এসব দেখে স্তব্ধ বিশ্ব। যুদ্ধ থামাতে নেতানিয়াহু সরকারের ওপর বেড়েছে আন্তর্জাতিক চাপ।
