পাকিস্তানের হামলায় বাংলাদেশকে জড়নোর অপচেষ্টা, কী বলল ইসলামাবাদ?
কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে আবার বেড়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে। পাকিস্তান জানিয়েছে, যদি ভারত আবারও কোনো সামরিক অভিযান চালায়, তাহলে এবার ভারতের পূর্বাঞ্চলের দিকে আক্রমণ করবে তারা।
