ট্রাম্পের উচ্চ শুল্কারোপে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন
মঞ্চে গলায় গলায় বন্ধুত্ব, কিন্তু পেছনে ঠাস করে শুল্কের চড়! ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করলেন; বন্ধুত্ব নয়, বরং তার আসল প্রেম 'অনশোরিং', অর্থাৎ নিজ দেশে উৎপাদনই বড় কথা। ফলে ভারতের মতো 'বন্ধু' দেশকেও ছাড় দিচ্ছেন না তিনি। সম্প্রতি ভারতের ওপর একেবারে ৫০ শতাংশ শুল্ক বসিয়ে দিলেন।
