হঠাৎ কেন রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান?
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৮১ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ের রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮১.৬ শতাংশে।
