ট্রাম্প-মোদির বন্ধুত্বের পরও যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক কেন তলানিতে?
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে যেকজন খুশি হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতজুড়ে তখন এক উৎসবের আমেজ। বন্ধু ট্রাম্পের হাত ধরে মোদির পরাশক্তি হওয়া এখন আর ঠেকায় কে? কিন্তু মোদির এ স্বপ্ন কি স্বপ্নই রয়ে গেল? এমন প্রশ্ন উঠতেই পারে। কারণ, ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় বন্ধু মোদির হাত ছেড়ে দিলেন ট্রাম্প। চাপালেন উচ্চ শুল্কের বোঝা। শুধু কি তাই; রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার অপরাধে দিয়ে যাচ্ছেন ক্রমাগত হুমকি। কিন্তু প্রশ্ন হলো- হঠাৎ কি এমন হলো যে ট্রাম্প-মোদির সম্পর্কে ফাটল? এমন বন্ধুত্বের পরও কেন হঠাৎ যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক তলানিতে? সে সবই জানার চেষ্টা করব আল জাজিরার প্রতিবেদনের আলোকে।
