দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে র্যালিতে অংশ নিতে ৬ আগস্ট দুপুরের আগেই নয়াপল্টনে বাড়তে থাকে নেতাকর্মীদের পদচারণা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরুর আগে বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। এ সময় ৫ আগস্ট সরকারের পক্ষ থেকে দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান তারা। বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা রাজনীতির জন্য ইতিবাচক।
