নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের পূর্বশর্ত কী?
৫ আগস্ট প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছেন। তার এই ঘোষনাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের জন্য অর্থের সংকট হবে না। সেক্ষেত্রে নির্বাচনী পালে হওয়া কী লেগে গেল? এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
