ঘোষণাপত্র ও নির্বাচনের সময় নিয়ে কী বলছে রাজনৈতিক দলগুলো?
৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণায় বিএনপি সন্তুষ্ট হলেও খুশি হতে পারেনি কয়েকটি দল। জুলাই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ বলে মন্তব্য করেছে জামায়াত ও এনসিপি। নির্বাচনের সময় নিয়ে ইতিবাচক হলেও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছে এনসিপি। আর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য উপযোগী নয় বলে অভিমত জামায়াতের।
