বেক্সিমকো গ্রিন সুকুকের মেয়াদ কী বাড়বে?
ডিসেম্বর, ২০২৬ এ মেয়াদপূর্তি হবে বেক্সিমকোর বহুল আলোচিত গ্রিন সুকুক বন্ডের। কিন্তু এ সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মূলধন পরিশোধ করতে পারবে না বেক্সিমকো। বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড নিয়ে গঠিত কমিটির এক সদস্যের সূত্রে এ তথ্য জানা গেছে। এমন পরিস্থিতিতে মূলধন পরিশোধের মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে কমিটি, এমনটায় জানিয়েছে ওই সদস্য।
