সরকার গণঅভ্যুত্থানে হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, সরকারের কাছে যে বিষয়গুলো দাবি জানিয়ে আসছিলাম তার কিছু বিষয় ঘোষণাপত্রে অনুপস্থিত রয়েছে। জুলাই ঘোষণাপত্রে নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত তারিখের বিষয়ে আপত্তি নেই। তবে নির্বাচনের আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে। ৬ আগস্ট বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন।
