চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে ভারতের মহড়া কীসের ইঙ্গিত?
প্রাকৃতিক সম্পদ আহরণ থেকে শুরু করে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পরাশক্তি হয়ে উঠতে সমুদ্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় জোর দিচ্ছে চীন। প্রতিদ্বন্দ্বী দেশটিকে টেক্কা দিতে চাইছে ভারত। আর সেই কৌশলের অংশ হিসেবেই, এবার দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে যৌথ নৌ মহড়া অংশ নিয়েছে দেশটি। বিষয়টি নিয়ে ফিলিপাইন ও ভারতের ওপর চটেছে বেইজিং।
