কেন নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করতে বললেন প্রধান উপদেষ্টা
সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পারামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচন আসছে। যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন। যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। তিনি বলেন, "ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। ৫ আগস্ট মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।
