উষ্ণ পৃথিবী মস্তিষ্ককে কীভাবে প্রভাবিত করছে?
জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে। এর প্রভাব শুধু আবহাওয়া নয়, আমাদের শরীর ও মস্তিষ্কেও পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত গরমে আমাদের মস্তিষ্কের কাজের ধরনেও পরিবর্তন আসছে। উষ্ণতার কারণে ড্রাভেট সিনড্রোমসহ অনেক স্নায়বিক রোগ দেখা যাচ্ছে। এসব রোগ উচ্চ তাপমাত্রার কারণে আরও বেড়ে যায়।
