কার পকেট থেকে যাবে ২০ শতাংশ শুল্কের টাকা?
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নতুন করে যোগ হওয়া পাল্টা শুল্ক আর বাকি ১৫ শতাংশ আগে থেকেই কার্যকর ছিল। এই বাড়তি ২০ শতাংশ শুল্কের বোঝা শেষ পর্যন্ত কার ওপর পড়বে?
