তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন: রিজভী
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে এ ধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন। শিশুসুলভ বক্তব্য দিয়েছেন তথ্য উপদেষ্টা। ৫ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
