৫ আগস্ট সন্ধ্যায় নিজের ঘরে গুলিতে প্রাণ যায় তানহার
পাঁচ আগস্ট বিজয় মিছিল থেকে ফেরার পর নিজের ঘরেই গুলিতে প্রাণ হারান মেহেরুন নেসা তানহা। অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের শুরুতে প্রতিবাদকারীদের পানি দিতে গিয়ে প্রাণ হারান মীর মুগ্ধ। দুই পরিবারই বিচারের অপেক্ষায় দিন গুণছেন।
