৫ আগস্ট যেভাবে পরিস্থিতি সামলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
২০২৪-এর জুলাইয়ে কোটা আন্দোলন একসময় রূপ নেয় কোটা সংস্কার আন্দোলনে; এরপর যা হয় বৈষম্যবিরোধী আন্দোলনে। তৎকালীন সরকার এটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা বা বিষয়টির একটা সুরাহা করতে পুরোপুরি ব্যর্থ হয়। তারা পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন-পীড়নের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের চাপে ফেলতে চেয়েছিল। যা বুমেরাং হয়ে দাঁড়ায়। আন্দোলন হয়ে ওঠে সহিংস, নৃশংস, মারা যান অনেক মানুষ। শিক্ষার্থীরা ৯ দফা দাবি তোলে, যা পরে রূপ নেয় সরকার পতনের এক দফায়।
