গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চিঠি দিলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তারা
ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধানসহ অন্তত ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তাঁরা চান, ট্রাম্প যেন ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেন।
