বিএনপির অভিযোগ দাওয়াত পায়নি, সরকার বলছে দাওয়াত দেওয়া হয়েছে
প্রায় সাত মাস ধরে দফায় দফায় আলোচনার পর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় এ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
