৮ আগস্টের আলটিমেটামের পর কী করবেন ট্রাম্প?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন। ৮ আগস্টের মধ্যে যদি রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে দেশটির ওপর একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দেন তিনি।
