শেখ হাসিনার বিরুদ্ধে কী সাক্ষ্য দিলেন তিন সাক্ষী?
পঙ্গু হাসপাতালে এসে শেখ হাসিনা বলেছিলেন 'নো রিলিজ নো ট্রিটমেন্ট' এরপর আমার চিকিৎসা বন্ধ হয়ে যায় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পা হারানো আব্দুল্লাহ আল ইমরান। ৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্য দেন তিনি।
