বাংলাদেশের ওষুধশিল্প-সম্ভাবনা কতটা বাস্তব?
বর্তমানে ওষুধের চাহিদার প্রায় ৯৮ শতাংশই পূরণ করে স্থানীয় কোম্পানিগুলো। তবে গেল ৭ বছর ধরে এর বাজার ৩ বিলিয়ন ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর কারণ কী? অন্যদিকে, কোম্পানিগুলো কেন ওষুধের দাম বাড়াতে পারে না? পাশাপাশি, এই শিল্পের কাঁচামালের জন্য এখনও বাংলাদেশ কেন বিদেশমুখী? এসব বিষয়ে টিবিএস কর্পোরেট টকস অনুষ্ঠানে খোলামেলা কথা বলেছেন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস'র ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। পুরোটা দেখার আমন্ত্রণ।
