সঞ্চয়পত্র নিয়ে যা আছে বাংলাদেশ ব্যাংকের গেজেটে
আয়কর রিটার্ন দাখিল ছাড়া এখন আর বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা যাবে না। সম্প্রতি সরকারের এক গেজেট এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কেউ যদি ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে চান, তাহলে তাঁকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে।
