শহীদদের গেজেট বাতিলের কারণ নিয়ে কিছু বলা হয়নি প্রজ্ঞাপনে
জুলাই অভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা রোববার ৩ আগস্ট তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
