ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩
গত ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। ৩ আগস্ট ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তালেবুর রহমান জানান, অনলাইনে বিমানের টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ১৭টি প্রতিষ্ঠানের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
