কে-বিউটির মতো জনপ্রিয় শিল্পকে কেন দমন করতে চান ট্রাম্প?
বিশ্বজুড়ে নারীদের রূপচর্চার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার প্রসাধনী শিল্প, যা কে-বিউটি নামে পরিচিত, এখন এক পরিচিত ও বিশ্বস্ত নাম। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে এই শিল্পটি পড়েছে এক কঠিন চ্যালেঞ্জের মুখে।
