ছাত্রদলের সমাবেশে কী বলছেন নেতৃবৃন্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে। ৩ আগস্ট দুপুরে সমাবেশস্থলে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন।
