ট্রাম্পের হুমকির পরও রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে ভারত?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না ভারত। ভারতের উচ্চপর্যায়ের দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের তেল কেনাবেচা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চলে এবং এই ধরনের আমদানি হঠাৎ বন্ধ করা বাস্তবসম্মত নয়।
