যুক্তরাজ্যে কতটা বেড়েছে ছুরি সহিংসতা?
সম্প্রতি যুক্তরাজ্যে ছুরি দিয়ে সংগঠিত অপরাধ প্রবণতা বাড়ছিল আশঙ্কাজনক হারে। কিশোর গ্যাংয়ের প্রবণতাও বাড়ছিল দিনকে দিন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছিল; দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ছুরি দিয়ে সংগঠিত অপরাধকে মহামারির সঙ্গেও তুলনা করেছেন। এবার এই ছুরির ব্যবহার দমনে কঠোর হয়েছে যুক্তরাজ্য সরকার। ১ আগস্ট যুক্তরাজ্যে পাশ হয়েছে ''নিনজা তলোয়ার' নিষিদ্ধ আইন।
