রাজনৈতিক সমাবেশের জন্য ট্রেন ভাড়া কি নতুন ট্রেন্ড?
রাজনৈতিক সমাবেশে কর্মী আনা-নেয়ায় ট্রেন ভাড়া করা কি এখন নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? নাকি সাশ্রয়ী বাহন? নয়তো দলগুলো কেন ট্রেনের দিকে ঝুঁকছে? গেল ১৯ জুলাই সোহরাওয়াদী উদ্যানের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে জামায়াতে ইসলামী। এবার শাহবাগের সমাবেশে নেতাকর্মীদের আনা নেয়ায় বিশেষ একটি ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
