কতক্ষণ পর নিয়ন্ত্রণে এলো সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন?
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার ভবনে ২ আগস্ট শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগে। ভবনের ৫ম তলার একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানিদের মধ্যে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ভবনে কোনো ধরনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। প্রায় ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
