বর্ষায় ভেজা পাহাড়: বান্দরবানের অনবদ্য আখ্যান
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা জেলা বান্দরবান। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় এখানকার রূপ, বদলায় সৌন্দর্য্য। নীল আকাশ হারিয়ে যায় সাদা মেঘের চাদরে। পাহাড় ঢেকে যায় কুয়াশায়। বৃষ্টির পানিতে ধুয়ে যায় গাছপালা, ধুলো, ক্লান্তি—জেগে ওঠে পাহাড়ি প্রকৃতির এক নতুন সত্তা।
