ফ্যাসিবাদ-উগ্রবাদ রুখতে নারীদের সক্রিয় হওয়ার পরামর্শ তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদ প্রতিরোধের লড়াই। রাজধানীতে মহিলা দলের এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিশেষ করে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। নারী স্বাবলম্বী করার লক্ষ্যে বিএনপির বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি।
