ট্রাম্পের শুল্কে বড় ধাক্কা খাবে ভারতের পোশাকসহ রপ্তানি খাত
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং 'অনির্দিষ্ট জরিমানা' আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই জরিমানার পরিমাণ বা ধরন এখনো স্পষ্ট নয়। এর ফলে ভারতের রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
