রাতের ভোট ও পুলিশের ভূমিকা নিয়ে জবানবন্দিতে যা বললেন সাবেক পুলিশ প্রধান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহন রাতের বেলা হয়েছিল বলে ব্যপক অভিযোগ রয়েছে। এই রাতের ভোটের পরামর্শ আসে, তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির কাছ থেকে। সে সময় আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে চূড়ান্ত রকমের বেয়াড়া হয়ে উঠেছিলেন গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেওয়া পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
