আবারও ইলিশের আবদার ভারতের, কী জবাব দেবে ঢাকা?
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদন করেছে কলকাতার ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন। চিঠিটি ২৯ জুলাই মঙ্গলবার পাঠানো হয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।
