জুলাই সনদ বাস্তবায়নে বাধা কোথায়?
২০২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে সামনে আসে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের বিষয়টি। এ কারণে সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নেওয়ার জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে বিএনপির সায় থাকলেও আপত্তি জানিয়েছে জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দল।
