পুরো মধ্যপ্রাচ্যকে কেন হুমকি হিসেবে দেখছে ইসরায়েল?
মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল, যেখানে সবসময় কোনো না কোনো শক্তির দ্বন্দ্ব লেগেই থাকে। এখন আবার সেখানে নতুন এক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। যাকে বেশ ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এতদিন ধরে ইসরায়েল ইরানকে প্রধান হুমকি হিসেবে দেখতো। মিডলইস্ট মনিটর বলছে, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে তুরস্কও। তুরস্কের সাংস্কৃতিক প্রভাব, অর্থনৈতিক উন্নতি এবং সামরিক শক্তি বাড়ছে, যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেল আবিবও বুঝে গেছে; তুরস্ককে আর অবহেলা করলে চলবে না।
